ঢাকার চোখ
১৬ জুলাই ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা হাজারীবাগ থানাধীন সোনার বাংলা মুরগির আড়তের পাশের বেড়িবাঁধ সড়কে আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও অপপ্রচার চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. সুমন (২২) নামে দুইজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মামলায় শাহীন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে রয়েছেন মো. শহিদুল ইসলাম (৪৫), মো. সুমন (২২), মো. রানা (২৬), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের নেতা; দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল (৩০), সাধারণ সম্পাদক জসিম আহমেদ নিরব (৩২), কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩০), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন শরীফ (৩২),

সাবেক সভাপতি সাইদুর রহমান রতন (৩৪) ছাড়াও আবু আলেম মোল্লা রানা (৪৩), কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সভাপতি; রোমান আহমেদ (২৫), সরকারি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি; একই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক; মো. সোহেল এমরাম (২৪, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক; কালাম শেখ (৫৫), বাড়ৈখালী ইউনিট আওয়ামী লীগের সভাপতি এবং আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

 

পুলিশ জানায়, ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ৭, ৮, ৯, ১১ ও ১২ ধারায় হাজারীবাগ থানায় ১৭ নম্বর মামলা রুজু করা হয়েছে।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সকালের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ আকস্মিক মিছিলের আয়োজন করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।

তবে মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্ত অনেকেই বিদেশে অবস্থান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১০

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১১

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১২

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৩

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১৪

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৫

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৬

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

১৭

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

১৮

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

১৯

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

২০