ঢাকার চোখ
২৭ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

শামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজের নিচে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩টি অটোরিকশা ও ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির দাবি করেছেন। আগুনে প্রায় ৩০ জন অটোরিকশা মালিক ও চালক সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় পড়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্যারেজে থাকা চালকরা জানান, তারা গাড়ি রেখে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে কয়েক মিনিটের মধ্যেই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক অটোরিকশা দাউ দাউ করে জ্বলতে থাকে। কেউ কোনো গাড়ি বের করার সুযোগ পাননি।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ শেষ করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. জাহিদ জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত খবর পেলেও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। স্থানীয়দের দাবি, আরও দ্রুত পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারত।
সওজের অফিস সহায়ক হারুন অর রশিদ বলেন, সরকারি জায়গা দখল করে স্থানীয় মিন্টু মেম্বারের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যারেজটি পরিচালনা করে আসছিলেন। একাধিকবার নিষেধ করা হলেও গ্যারেজটি সরানো হয়নি। সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকলেও সরকারি বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হচ্ছিল।
সওজের গাড়িচালক নাসির বলেন, এটি নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো আগুন লাগার ঘটনা ঘটলো। অতীতের ঘটনাগুলো থেকেও শিক্ষা নেওয়া হয়নি। বারবার সতর্ক করার পরও অবৈধ গ্যারেজটি বন্ধ করা যায়নি।
ফুল বিক্রেতা নিয়ামত উল্লাহ বলেন, সব সঞ্চয় ও ঋণের টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিন ১৪০ টাকা ভাড়া দিয়ে গ্যারেজে গাড়ি রাখতেন। আগুনে তার একমাত্র সম্বলটিও পুড়ে গেছে।
অটোরিকশা মালিক আবুল ব্যাপারী জানান, তার ৯টি অটোরিকশা আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালিক ও চালকদের দাবি, সরকারি সহায়তা ছাড়া তাদের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তারা ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১০

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১১

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১২

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৩

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৪

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৫

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৬

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৭

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১৮

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৯

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

২০