ঢাকার চোখ
১৩ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিযান চালিয়ে রাস্তায় ময়লা ফেলার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। তবে তার বয়স বিবেচনায় জরিমানা বা কারাদণ্ড না দিয়ে নিজ খরচে সড়কে ফেলা স্তুপকৃত ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় ময়লা ফেলা রোধে পর্যবেক্ষণ ও নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কদমতলী গোলচত্বরে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় ময়লা ফেলতে দেখা গেলে তাকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, অভিযুক্ত ব্যক্তির বয়স বিবেচনা করে তাকে কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হয়নি। পরিবর্তে তিনি যে স্থানে ময়লা ফেলেছেন, সেই স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কার করে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও আরও বলেন, কেরানীগঞ্জকে ‘ক্লিন কেরানীগঞ্জ, গ্রিন কেরানীগঞ্জ’ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত রাখবেন।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন ও সবুজ কেরানীগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার কাজ নয়; এ কাজে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১০

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

১১

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১২

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

১৩

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

১৪

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

১৫

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

১৬

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

১৭

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

১৮

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

১৯

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

২০