ঢাকার চোখ
৮ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, মিছিল, নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ১৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানার এসআই মনির হোসেন রোববার (৭ জুন) রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল হাসান তন্ময়, কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সভাপতি রানা মোল্লা, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নিল হাসান কাজল, কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জিনজিরা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সাইমন উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাবিবুর রহমান, বাস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রিয়াদ হোসেন শাওন, কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলু রহমান, শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য গিয়াস উদ্দিন মাসুদ, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন হোসেন এবং তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আসামিরা কদমতলী গোলচত্বর এলাকায় সমবেত হন। এ সময় তারা নাশকতার পরিকল্পনা, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০টি বাঁশের লাঠি ও ২০টি ভাঙা ইটের টুকরা জব্দ করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য ও গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

১০

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

১১

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

১২

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

১৩

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

১৪

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

১৫

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

১৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

১৭

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

২০