ঢাকার চোখ
২৪ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় পাওনা তিনশো টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে গলি রাস্তায় এ ঘটনা ঘটে।

আটক হুমায়ুন কবিরের বাড়ি কেরানীগঞ্জের নেকরোজ বাগ এলাকায়। তিনি মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ও নিহত উভয়েই মাদকসেবী। শুনেছি পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১০

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১১

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১২

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৩

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৪

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৫

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৮

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৯

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

২০