রোববার (২৪ মে) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কের দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১০ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে চালকদের সড়কে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কাউন্সিলিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি-দক্ষিণ) আফতাব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি-মডেল) জান্নাতুল মাওয়া। এছাড়াও র্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানজট কমানো এবং সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন