ঢাকার চোখ
৩০ মে ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে দিনব্যাপী কেরানীগঞ্জ মডেল উপজেলা  বিএনপির কার্যালয়সহ উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুর দেড় টায় শিকারিটোলাস্থ বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মডেল থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া উপজেলার হযরতপুর, রোহিতপুর, কলাতিয়া, বাস্তাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও দুস্থ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১০

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১২

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১৪

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৫

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৬

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৭

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৮

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৯

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

২০