ঢাকার চোখ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে।
তিনি বলেন, মাদকের লাগাম টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কালিন্দীর তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা বাড়ানো জরুরি। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদকের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষের দুঃখ-কষ্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, গুম, খুন ও হত্যার মতো ঘটনায় জড়িতদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না। নিজেদের অবস্থান সুসংহত করাই তাদের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। বিএনপি দেশপ্রেমকে ধারণ করে দেশ গড়তে চায় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার ক্রাইম অপস ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
সমাবেশে কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১০

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১২

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৩

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৪

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৫

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৬

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৭

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৮

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৯

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

২০