ঢাকার চোখ
৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে আটিপাঁচদোনা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আটি পাঁচদোনা ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালকাদির মাস্টার গ্রাম বয়েস ক্লাব।

জমজমাট এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে শত শত দর্শকের উপস্থিতিতে দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালকাদির মাস্টার গ্রাম বয়েস ক্লাব।

এর আগে জাঁকজমকপূর্ণ আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন করেন ঢাকা-২ আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ কাজী তারেক ইমাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, আটিবাজার বণিক সমিতির সভাপতি হাজী হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে শ্রমিকদের আবাসিক সেড থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমে বাধা, মায়ের বকাঝকায় নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো ফাতেমার লাশ

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ৪, ঘাতক বাস আটক

পদ্মা প্লাটুনকে হারিয়ে বটতলী প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সোনালী স্টাইকার্স

কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

১০

দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কেরানীগঞ্জে জমজমাট ফুটবল ফাইনা

১১

কোরবানি হচ্ছেনা ডোনাল্ড ট্রাম্প, পুলিশ হেফাজতে থানায় বন্দী

১২

কেরানীগঞ্জে আলোচনায় ১৪০০ কেজির টাইসন

১৩

ট্রাম্প এখন কেরানীগঞ্জের জিনজিরায়

১৪

এক ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ কেরানীগঞ্জে দুই ইজারাদারকে জরিমানা

১৫

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

১৬

তিনশো টাকার বিরোধে কেরানীগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৭

কেরানীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

১৯

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

২০