ঢাকার চোখ
১ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। মাদক কারবারি আমার দলের হলেও তাকে পুলিশে দিন। দেশে কোনো মাদক কারবারির স্থান হবে না।

সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ার আকসাইল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ক্লাব। খেলার উদ্বোধন করেন আমান উল্লাহ আমান।

 

ফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করে এগিয়ে যায় তারানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। পরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মানিকনগর স্পোর্টিং ক্লাব। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ভাওয়াল ক্লাব।

 

ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ভাওয়াল ক্লাব ও রানারআপ মানিকনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১০

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১১

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১২

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৩

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৪

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৫

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৬

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১৭

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৮

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৯

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

২০