কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াহাটি এলাকার ফিট এন্ড ফ্রেশ এগ্রোর পেছনে একটি মরদেহ সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। তার পরনে কোনো জামাকাপড় ছিল না। মুখে সাদা দাড়ি এবং মাথার চুল ছোট ছোট ছিল। সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, ডিবি পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত থেকে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত করছেন। মরদেহ উদ্ধারের কারণ এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
পিবিআই ঢাকা জেলা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, পঁচে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। আমরা এটা নিয়ে কাজ করছি।
কেরানীগঞ্জ মডেল থানার কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, লাশ দেখে মনে হচ্ছে এটি হত্যা।মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু
১
কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।
২
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল
৩
কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার
৪
নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ
৫
মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস
৬
কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা
৭
কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার