ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার সময় দক্ষিণ থানা পুলিশের সহায়তায় আরিফ আহম্মেদকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। তবে জমির মালিকদের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
অভিযুক্ত আরিফ আহম্মেদ জানান, তিনি নতুনভাবে এখানে এসেছেন এবং কার সহায়তায় কাজ করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পরে অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক বলেন, পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন