ঢাকার চোখ
২২ মে ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শশুরবাড়িতে উষ্ণ অভ্যর্থনা পেলেন এমপি মমতাজ আলো

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে শশুরবাড়ি কেরানীগঞ্জে ফিরে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা পেলেন মমতাজ আলো।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ার আকসাইল এলাকায় তার শশুরালয়ে গোলাম আবেদীন মস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় মমতাজ আলো বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। আইন কঠোর হলে ভবিষ্যতে লামিসার মতো কোনো নারী বা শিশুকে অকালে প্রাণ হারাতে হবে না।

তিনি বলেন, দীর্ঘদিনের একনায়কতন্ত্রে দেশের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ শুরু করেছেন। সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে নারী ও শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে গোলাম আবেদীন মস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগারের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, মুস্তাক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক আপু সুলতান, কোষাধ্যক্ষ লাবু মিয়া, সদস্য জাবেদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি স্থানীয় শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১০

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১১

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১২

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

১৩

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার

১৪

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

১৫

কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

১৬

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু ফাতেমার

১৭

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৮

কেরানীগঞ্জে অবৈধ অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি ঘর ও ৪৩ অটোরিকশা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়ানোর দাবি

১৯

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

২০