ঢাকার চোখ
২২ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে)  বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার সময় দক্ষিণ থানা পুলিশের সহায়তায় আরিফ আহম্মেদকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। তবে জমির মালিকদের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

 

অভিযুক্ত আরিফ আহম্মেদ জানান, তিনি নতুনভাবে এখানে এসেছেন এবং কার সহায়তায় কাজ করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পরে অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

 

অভিযানে  দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক বলেন, পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১০

কেরানীগঞ্জে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, এলাকায় উত্তেজনা

১২

কেরানীগঞ্জ মডেল উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

১৩

কেরানীগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ, খালু আটক

১৪

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ওয়ার্ড সভাপতির ছেলে আটক

১৫

১০১ জনে ৫৪ জনই ফেল! বাঘৈর হাইস্কুলে ফল বিপর্যয়, বাবা-মেয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ

১৬

কেরানীগঞ্জে পাশের হারে সবচেয়ে পিছিয়ে ৫ স্কুল

১৭

কেরানীগঞ্জের সেরা ৫ প্রতিষ্ঠান

১৮

এসএসসি ও সমমানে কেরানীগঞ্জে পাশের হার ৭২.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন

১৯

মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, এম হায়দার আলীর পক্ষে এলাকাবাসীর অবস্থান

২০