মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যান থেকে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় জালের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পিকআপের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরে জব্দ করা জালগুলো হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কর্মকর্তারা জানান, নিষিদ্ধ এসব জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন