ঢাকার চোখ
৬ জুলাই ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

ঢাকা প্রতিনিধি:

সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ তালিকায় রয়েছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার ও বর্তমানে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা শাহ মিজান শাফিউর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে শাহ মিজান শাফিউর রহমানসহ ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

জানা গেছে, শাহ মিজান শাফিউর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রংপুর রেঞ্জে সংযুক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রা ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: আমান উল্লাহ আমান

১

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান

২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

৩

কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতা ও ছেলের বিরুদ্ধে

৫

আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জামায়াত কর্মী গ্রেপ্তারের অভিযোগ, কেরানীগঞ্জে বিক্ষোভ

৬

বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ

৭

ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান

৮

কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

৯

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ: সাবেক প্রতিমন্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১০

সিংহ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে দিনব্যাপী অভিযান, একাধিক বড় স্থাপনাকে আল্টিমেটাম

১১

বাংলাদেশের যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

১২

কেরানীগঞ্জে মোহাম্মদপুরের পাটালিগ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে  হত্যা।

১৩

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল

১৪

কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে সাতজন গ্রেপ্তার

১৫

নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল হৃদয়ের প্রাণ

১৬

মহাস্থানগড়ের ২৩০০ বছরের ইতিহাস

১৭

কেরানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-মেয়ের বাবা ও ঘটকের কারাদণ্ড,বোনকে জরিমানা

১৮

কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার

১৯

কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার

২০