ঢাকার চোখ
১৭ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের হাতেই রক্তাক্ত আড়াই বছরের শিশু, সাভারের ঘটনায় কেঁপে উঠেছে মানবতা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মায়ের কোল একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয়। যেখানে থাকে ভালোবাসা, মমতা আর নিশ্চিন্ত ঘুম। কিন্তু সেই মায়ের হাতেই যখন আড়াই বছরের নিষ্পাপ শিশুটি নির্যাতনের শিকার হয়, তখন শুধু একটি পরিবার নয়, নাড়িয়ে দেয় পুরো সমাজকে।

ঢাকার সাভারের কলমা এলাকার একটি ঘটনায় আলোচনায় এসেছে এক মায়ের অমানবিক আচরণ। অভিযোগ রয়েছে, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত দ্বন্দ্বের জেরে শিশুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। লন্ডন প্রবাসী স্বামী সন্দেহের বশে ঘরের দেয়াল ঘড়িতে গোপন ক্যামেরা স্থাপন করলে সেখানে ধরা পড়ে আড়াই বছরের শিশুকে মারধরের ভয়াবহ দৃশ্য।

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, খেলনা নিয়ে খেলার বয়সী ছোট্ট শিশুটিকে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। শিশুটির কান্না, ভয়ে কুঁকড়ে যাওয়া শরীর এবং অসহায় চাহনি দেখে যে কেউ শিউরে উঠবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে শিশুটিকে দাদির কোলে যেতে বলা হয়। এসময় শিশুটি কোনো দ্বিধা ছাড়াই মায়ের কাছ থেকে দাদির কোলে চলে যায়। উপস্থিত অনেকেই মনে করেন, এই দৃশ্যই শিশুটির মানসিক অবস্থার বড় প্রমাণ। যে মায়ের বুকে নিরাপত্তা খোঁজার কথা, সেই মায়ের কাছ থেকেই সে ভয় পেতে শুরু করেছে।

আদালতে অভিযুক্ত মা দাবি করেন, তাকে ছাড়া সন্তান থাকতে পারবে না। একই সঙ্গে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান তিনি। তবে প্রশ্ন উঠেছে, সন্তানের প্রতি ভালোবাসা কখনো কি নির্যাতনের মাধ্যমে প্রকাশ পেতে পারে।

শিশু অধিকারকর্মীরা বলছেন, শিশুরা নিজেদের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। কোনো পারিবারিক বিরোধ, রাগ কিংবা প্রতিশোধের শিকার কখনোই একটি নিষ্পাপ শিশু হতে পারে না। (আরিফুর ইসলাম, একুশে টিভি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, র‍্যাবের অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৪

সোহেলের পর ক্রিকেট কোচিংকে বিদায় জানালেন কেরানীগঞ্জের আরিফ সোলাইমান

আলুকান্দা স্ট্যান্ড বাজার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাক্তার চর এফসি

কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাস্তায় ময়লা ফেলায় শাস্তি, নিজ খরচে স্তুপকৃত ময়লা পরিষ্কারের নির্দেশ

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে নিখোঁজের পাঁচ মাসেও মেলেনি চিত্রনায়িকা নাসিমা খানের ছেলের সন্ধান

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লাবিন না ফেরার দেশে

সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব সংসদে।

কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে দর্জিকে মেরে হাসপাতালে পাঠালো বিএনপি নেতার ছেলে

১০

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাধ্যতামূলক অবসরে

১১

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২, আটক ১

১২

মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত, আহত-২

১৩

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো: গয়েশ্বর চন্দ্র রায়

১৪

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা

১৫

জিনজিরায় মূল সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, দুর্ভোগে এলাকাবাসী

১৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা

১৭

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

রোহিতপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, আহবায়ক আবুল হাসনাত সদস্য সচিব সোহেল

২০